| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ সদর উপজেলার মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৭:২৭:০৬:অপরাহ্ন  |  ১৪৯৪৭৬০ বার পঠিত
ময়মনসিংহ সদর উপজেলার মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ময়মনসিংহ সদর উপজেলার মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: 

শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলার ৯ ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি ইউনিয়নে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র হলরুমে মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার উপপরিচালক  বিপিন চন্দ্র বিশ্বাস। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরাইরা, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিম্ন মাধ্যমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন।

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রতিযোগিতার বাস্তবায়ন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অলোচনা সভা শেষে মেধা অন্বেষণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪