| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় বহিরাগতদের হামলায় আহত ১০

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৮:০৩:৪৮:অপরাহ্ন  |  ১৪৯২৯২৫ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় বহিরাগতদের হামলায় আহত ১০
ছবির ক্যাপশন: নোয়াখালীর সুবর্ণচরে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় বহিরাগতদের হামলায় আহত ১০

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা বনাম বাংলাবাজার লর্ড লিউনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এসময় স্থানীয় দর্শক ও প্রতিপক্ষের হামলায় চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার খেলোয়াড়দের ১০জন আহত হয়। 

রবিবার বিকেলে স্থানীয় বাংলাবাজার স্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ, জীবন, হাসান মাহমুদ, সাইফুল ইসলাম আরমান ও মেজবাহ উদ্দিন ফয়সাল ও অন্যদের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে আরমানকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হচ্ছে।আর চোখে আঘাত পেয়ে  ফয়সালের অবস্থা গুরুতর হয় তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে  

খেলোয়াড় ও স্থানীয়দের ভাষ্যমতে, খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে বাকবিতন্ডার জের ধরে স্থানীয় বাংলাবাজার এলাকার বেকারি বাড়ীর ইলেকট্রিশিয়ান সবুজ (২৮) দর্শক সারি থেকে একটি বাঁশ নিয়ে মাদ্রাসার খেলোয়ারদের উপর হামলা করে, হামলায় আরমান ও ফয়সাল গুরুতর আহত হয়। পরবর্তীতে প্রতিপক্ষের খেলোয়াড়রাও হামলায় জড়িয়ে পড়ে এতে বাকিরা আহত হয়। এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ প্রশাসন, মাধ্যমিক সুপারভাইজার কর্মকর্তা  এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন মাঠে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের হস্তক্ষেপে উভয় পক্ষের  মারামারি ও হামলা বন্ধ হয়। 

ঘটনার সময় সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চেন মনং রাখাইন খেলার মাঠে উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা এগিয়ে আসেন।

এ বিষয়ে চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্লাহ বাহার বলেন, খেলায় নিশ্চিত হার জেনে স্থানীয় প্রতিষ্ঠানের দর্শকরা আমাদের খেলোয়াড়দের উপর হামলা করে বসে এতে আমাদের অনেক খেলোয়াড় আহত হয়। আমরা এইরকম ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং এই  প্রতিযোগিতা থেকে ওই প্রতিষ্ঠানের প্রত্যাহার দাবি করছি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে । আহত খেলোয়াড়দেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪