| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুমেক হাসপাতালের ৪ তলা থেকে পড়ে নিহত ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৬:২০:০৪:পূর্বাহ্ন  |  ১৪৩৮৫৬৯ বার পঠিত
খুমেক হাসপাতালের ৪ তলা থেকে পড়ে নিহত ১
ছবির ক্যাপশন: খুমেক হাসপাতালের ৪ তলা থেকে পড়ে নিহত ১

খুলনা প্রতিনিধি :
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চতুর্থ তলা থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুমেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ নিচে পড়ে যান ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৪টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের রেকর্ড সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার রূপসা ব্রিজ টোল প্লাজার পাশ থেকে বিষপান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ওয়ার্ড থেকে বের হয়ে সিঁড়ির দিকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪