| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয় দেখানোর জন্য দোকানের সামনে বোমা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৬:৩৮:২৪:পূর্বাহ্ন  |  ১৫১৮৮৮৬ বার পঠিত
ভয় দেখানোর জন্য দোকানের সামনে বোমা
ছবির ক্যাপশন: দুটি হাত বোমার উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি দোকানের সামনে থেকে দুটি হাত বোমার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা একটি দোকানের সামনে পলিথিন ব্যাগে বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তা উদ্ধার করে।
দোকান মালিক কামরুজ্জামান লিপু ক্লাবপাড়া এলাকার মৃত রহিতউল্লার ছেলে।
কামরুজ্জামান লিপু জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে তার চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। তার দাবি, হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এ বোমা রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা সদৃশ্য দুটি বস্তু প্রাথমিকভাবে ‍নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪