| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে বিএনপি কর্মীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০২:২৫:২২:পূর্বাহ্ন  |  ২২০৫২৪৮ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে বিএনপি কর্মীর মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জামাল (৩৬) নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অজু করার জন্য পুকুরে নেমে তিনি নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামাল ওই ইউনিয়নের উত্তর ব্যাগ্গা গ্রামের বাসিন্দা আজমত আলীর ছেলে এবং ওয়ার্ড বিএনপির কর্মী। তিনি তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জামাল অজু করতে পুকুরে নামেন। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বেড় জালের মাধ্যমে তার মরদেহ পুকুর থেকে তোলা হয়।

নিহতের বাবা আজমত আলী বলেন, ছোটবেলায় জামাল মৃগী রোগে ভুগলেও প্রায় ১০-১২ বছর কোনো লক্ষণ দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। পরিবারের ধারণা, মৃগীরোগের কারণে তিনি পানিতে ডুবে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আলম জানান, ইউপি’র পক্ষ থেকে পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালীর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান শোক প্রকাশ করেছেন।

রিপোটার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪