| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনায় লঞ্চে গর্ভবতীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৯:৪৫:২৫:পূর্বাহ্ন  |  ১৫০০৯৫২ বার পঠিত
মেঘনায় লঞ্চে গর্ভবতীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড
ছবির ক্যাপশন: গর্ভবতীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার ,চাঁদপুর: চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে লঞ্চে যাত্রী গর্ভবতী মহিলা চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের মেডিকেল টিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২২ সেপ্টেম্বর সোমবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে ‘‘মিতালি-৭’’ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 

মঙ্গলবার মধ্যরাত ১২ টার দিকে লঞ্চটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে গর্ভবতী মহিলার শ্বাসকষ্ট শুরু হলে জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ রোগীর নিকট আত্মীয় কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়। 

 প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম তৎক্ষণিক অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে ওই লঞ্চে গমন করে। এরপর মেডিকেল টিম ওই মহিলাকে অক্সিজেন প্রদান করে এবং সদরঘাটে পৌঁছে দেয়। 

জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

এদিকে ওই গর্ভবতী নারির সঙ্গে থাকা স্বজনরা কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

রিপোটার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪