| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:৩২:৪১:পূর্বাহ্ন  |  ১৫০১২৩৩ বার পঠিত
জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: জেলা প্রশাসক

লক্ষ্মীপুর প্রতিনিধি : ভূমি সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাঁড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুরে ভূমি অফিসে স্থাপন করা হয়েছে লাইব্রেরি ও ওয়েটিং রুম। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে লাইব্রেরি ও ওয়েটিং রুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকে'র সাবেক সভাপতি জেডএম ফারুকী প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার বিকল্প নেই।’ বইয়ের সঙ্গে আমাদের সকল শ্রেণীর পাঠকদের একাত্ম করে তোলার জন্য আমরা এই পাঠাগারগুলো গড়ে তোলার চেষ্টা করছি। তথ্যসমৃদ্ধ বই দিয়ে এই লাইব্রেরিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। সদর উপজেলাবাসী সেবা নিতে এসে লাইব্রেরিতে বসে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। বই পড়ার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবে। ইতিমধ্যে জেলার ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ও পৌরসভা গুলোতে লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪