| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করে নিয়ে আসবো : এ্যানি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:১৪:৪১:পূর্বাহ্ন  |  ১৫২৯৫১৮ বার পঠিত
আমরা খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করে নিয়ে আসবো : এ্যানি
ছবির ক্যাপশন: আমরা খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করে নিয়ে আসবো : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসবো। তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসবো। যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা-বোনদেরকে কেউ যেন ভুল বুঝাতে না পারে।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমগো গেরামের (গ্রামের) মহিলারা কোনো দিন আওয়ামী লীগ করেনি। আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। খালেদা জিয়াকে আপনারা বুয়া বুয়া (আপা) কই হান (পান) খাওয়াইছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আপনাদের চোখের পানি পড়েছে। নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। সুতরাং খালেদা জিয়ার দল হল বিএনপি, ধানের শীষ এবং এ্যানি চৌধুরীর পার্টি।’

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪