| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:৩৫:১২:পূর্বাহ্ন  |  ১৫০১৪৮২ বার পঠিত
নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ

শেরপুর প্রতিনিধি: উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। 

সোমবার (২২সেপ্টেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীর ভাটিগাংপাড় থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সাথে ভেসে আসা একটি অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাতে লাশটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। পরে খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে লাশটিতে কাটা দাগ রয়েছে৷ তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের পর এই লাশ কোথাও কবর দেওয়া হয়েছিল। পাহাড়ি ঢলে হয়তো কবর ভেঙে লাশটি ভেসে এসেছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪