| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারী আহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:১৬:৪৫:অপরাহ্ন  |  ১৫২৭৩০১ বার পঠিত
লালপুরে ট্রেনে কাটা পড়ে নারী আহত
ছবির ক্যাপশন: আহত নারী

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে শাহানারা নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি লালপুর উপজেলার দাঁইড়পাড়া গ্রামের সামাদ মোল্লার স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকায় আজিমনগর রেলস্টেশনে রাজশাহী থেকে ঈশ্বরদী গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শাহানারা  (৫০) বাম পা এবং বাম হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়।

স্থানীয় লোকজন লালপুর ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪