| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া আদালত থেকে আসামি পলায়ন , ৬ পুলিশ প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৩:৩৯:৩১:অপরাহ্ন  |  ১৪৯৪৩৩৫ বার পঠিত
বগুড়া আদালত থেকে আসামি পলায়ন , ৬ পুলিশ প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি : জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম বগুড়া আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া এবং জাকির হাসান।তাদের সবাইকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, পুলিশ সুপারের নির্দেশে ওই ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

এর আগে ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে আদালত হাজতখানা থেকে আসামিদের গণনা করে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন ওই ছয় পুলিশ সদস্য। এ সময় ভিড়ের সুযোগে রফিকুল ইসলাম পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান।

এদিকে আসামি পালানোর ঘটনায় আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা করেছেন। রফিকুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪