| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের, হামলায় নারীসহ আহত ৬

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৩:৫৪:৫৮:অপরাহ্ন  |  ১৫৩০৫৮৩ বার পঠিত
ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের, হামলায় নারীসহ আহত ৬
ছবির ক্যাপশন: জমি সংক্রান্ত বিরোধের জের, হামলায় নারীসহ আহত ৬

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে প্রতিপক্ষের হামলায় বয়স্ক ২ নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, আমডাঙ্গা গ্রামের ছামসুল শেখের ছেলে ছায়ের উদ্দিন শেখ (৬০), আব্দুল কুদ্দুস শেখের স্ত্রী মমেনা বেগম (৫৫), সামছুল শেখের স্ত্রী ছাহাবান বেগম (৬০) , মৃত ঝালো শেখের ছেলে মন্টু শেখ (৩৫), মন্টু শেখের স্ত্রী মাহফুজা বেগম (৩০) এবং ছাহের উদ্দিনের ছেলে রাজু মিয়া (১৭)। 

আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমডাঙ্গা গ্রামের ছামসুল শেখের ছেলে ছায়ের উদ্দিন শেখ চরগোবিন্দী মৌজায় ২০ শতাংশ জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে কয়েক দশক থেকে ভোগ দখল করে আসছেন। 

ওই ভোগদখলীয় জমিতে আজ সকালে বেগুনের চাষাবাদের জন্য যান ছায়ের উদ্দিন শেখ। 

এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী মৃত আব্দুল শেখের ছেলে জিয়েল শেখ বাঁধা দেয় । এক পর্যায়ে জুয়েল শেখ এবং তাঁর লোকজ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ছায়ের উদ্দিন শেখসহ তাঁর পক্ষের অন্তত ছয়জন আহত হন।

ছায়ের উদ্দিন শেখ জানান, ‘বাবার আমল থেকে পৈতৃক সূত্রে মালিকানা পেয়ে শত বছর ধরে জমিটি ভোগদখল করে আসছি। হঠাৎ করে জমির মালিকানা দাবি করে আমাদের ওপর হামলা করে প্রতিপক্ষ জুয়েল শেখ ও তার লাঠিয়াল বাহিনী  হামলায় আমিসহ ছয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।'

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান বলেন, 'জমিসংক্রান্ত বিরোধে হামলা ঘটনার বিষয়টি কেউ আমাকে জানাননি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪