| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:৪০:১২:অপরাহ্ন  |  ১৪৯৪১৮৮ বার পঠিত
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-শেখ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবর জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজ দরবারের এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় । বিবৃতিতে বলা হয়েছে, তার ইন্তেকালে জ্ঞান, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় নিবেদিতপ্রাণ এক মহৎ আলেমকে হারালো সৌদি আরব ও সমগ্র ইসলামি বিশ্ব।

রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ নির্দেশ দিয়েছেন, মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে আসরের নামাজের পর গায়েবানা জানাজা পড়ার জন্য।

শেখ আবদুল আজিজ আল-শেখ ১৯৯৯ সালে কিংবদন্তি আলেম শেখ আবদুলআজিজ বিন বাজের মৃত্যুর পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। তিনি ছিলেন ইসলামি গবেষণা ও ফতোয়া দফতরের মহাপরিচালক এবং ওলামা পরিষদের চেয়ারম্যান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শরিয়ত গবেষণা, শিক্ষা বিস্তার ও ফতোয়া প্রদানের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন। সূত্র: খালিজ টাইমস

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪