| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা প্রশাসক গোল্ডকাপে তারাকান্দাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৮:৪১:৫৭:অপরাহ্ন  |  ১৫০২০৪১ বার পঠিত
জেলা প্রশাসক গোল্ডকাপে তারাকান্দাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
ছবির ক্যাপশন: জেলা প্রশাসক গোল্ডকাপে তারাকান্দাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহ প্রতিনিধি: 

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।

ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ দলের খেলোয়াড়দের টেকনিক্যাল পারফরম্যান্স, গোছানো পাস ও দারুণ গোল দুটো দর্শকদের নজর কাড়ে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে ঈশ্বরগঞ্জ, যার ফল আসে দুই অর্ধেই এক করে মোট দুটি গোল।  এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য এনামুল আকন্দ লিটন, সদস্য মাহবুবুর রহমান সহ প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

উপস্থিত দর্শক, ক্রীড়া সংগঠক ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতে ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেই এ আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪