| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে নয় মাসে ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:৫৯:১৯:পূর্বাহ্ন  |  ১৫১৫০১৬ বার পঠিত
ইরানে নয় মাসে ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইরানে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে হিসাবে প্রতি মাসে ১১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবর এএফপির।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস গ্রুপ (আইএইচআর) জানিয়েছে, শুধু গত সপ্তাহেই অন্তত ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা দিনে গড়ে নয়জনের বেশি। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০০৮ সাল থেকে ইরানে মৃত্যুদণ্ডের হিসাব রাখা হচ্ছে।

গত বছর দেশে রেকর্ড ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু চলতি বছরের মাত্র ৯ মাসের মধ্যে এটি অতিক্রম করা হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং ১৯৮০-৯০-এর দশকের শুরুর দিকে ইরানে ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

মানবাধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বর্তমানে মৃত্যুদণ্ডের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইরানের শাসনব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ার পর এই প্রবণতা আরও বেড়েছে।





এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪