| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধন সনদ পেল লেবার পার্টি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৪:২৪:৪০:অপরাহ্ন  |  ১৩৯৫০৮২ বার পঠিত
নিবন্ধন সনদ পেল লেবার পার্টি
ছবির ক্যাপশন: বাংলাদেশ লেবার পার্টি

সিনিয়র রিপোর্টার : গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে’র রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  ইসি সচিব আখতার আহমেদের সই করা সনদে এই  কথা বলা হয়।

এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়।

এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেলেও পরে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা ও আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা এই পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়।

রিপোর্টার্স২৪/এসসি/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪