| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায়: আমির খসরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৬:২২:৫১:পূর্বাহ্ন  |  ১৫১৩৫৮৫ বার পঠিত
বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায়: আমির খসরু
ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

গৎবাঁধা রাজনীতি আর চলবে না। বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভ্যাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, ‘জনগণের মনজগতে বড় পরিবর্তন এসেছে সেগুলো ধারণ করেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে ভিশন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে শুধু রাজনীতিই নয়, অর্থনীতি ও খেলাধুলাকে গণতান্ত্রায়ন করতে হবে।’

এসময় বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটা অঞ্চলে স্পোর্টস সেন্টার করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪