| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৩৫৮০০ বার পঠিত
গুলশানে বিএনপির ৩১ দফার  লিফলেট বিতরণ
ছবির ক্যাপশন: লিফলেট বিতরণ করছে ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্স

স্টাফ রিপোর্টার :

আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর। শুক্রবার বিকেলে (১৬ মে) রাজধানীর গুলশান-২ এলাকায়  লিফলেট বিতরণ করা হয়। 


লিফলেট বিতরণ শেষে বক্তব্য দেন সংগঠনের নেতা কর্মীরা। এ সময় গুলশান থানা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক আমিনুল ইসলাম মৃধা বলেন, ‘লিফলেট নিয়ে মানুষের কাছে গিয়ে বুঝতে পারলাম, বিএনপির প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা আছে তা অতুলনীয়।’ এতদিন ভোটের অধিকার হরণ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি।


তিনি আরও বলেন, ‘আমি গুলশান থানা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে, আমার পুরো সংগঠনের পক্ষ থেকে ৩১ দফার কার্যক্রম শুরু করলাম। পরবর্তীতে বনানী, বাড্ডা, ভাটারা থানাসহ বাকি যে থানাগুলো আছে সেগুলোতে তারেক রহমান সাহেবের যে ৩১ দফা আছে, তা বাস্তবায়নে কাজ করবো। পাশাপাশি বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসবে তৈরি করতে জিয়া সাইবার ফোর্স সক্রিয় ভূমিকা রাখবে।’


সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব দেলোয়ার হোসেন দ্বীপ বলেন, ‘দীর্ঘ ১৬ বছরে আমরা যে জেল জুলুম খেটেছি, সামনে আমাদের জাতীয় নির্বাচন, আমাদের দেশ নায়েক তারেক রহমানের একটাই নির্দেশনা যে, এই ৩১ দফাকে সবার কাছে পৌঁছে দেয়া। আমরা যেন সবাইকে বুঝাতে পারি। আমরা শিগগিরই বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে একসাথে নিয়ে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, যার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কারের এই ৩১ দফা সবার মাঝে ছড়িয়ে দেয়া হবে।’


সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মুরাদ হোসেন আকাশ বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত হবে। এছাড়া  এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গুলশান থানা কমিটির সদস্য সচিব শেখ অলি আহাম্মেদ প্রমুখ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪