| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:২৭:০৭:পূর্বাহ্ন  |  ১৪৮৪৯৯৭ বার পঠিত
দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

 রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  বাংলাদেশসহ বিশ্বের সনাতন সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের এ শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।

দেশের সনাতন সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে-নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।


এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪