| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ভুয়া ধর্ষণ’ বলে এবার দুঃখ প্রকাশ করলেন হান্নান মাসউদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৫৯:০০:পূর্বাহ্ন  |  ১৪৮৯৩৯৬ বার পঠিত
‘ভুয়া ধর্ষণ’ বলে এবার দুঃখ প্রকাশ করলেন হান্নান মাসউদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণকাণ্ডকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। গতকাল রবিবার তার এ বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা। আজ সোমবার নিজের এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ দাবি করেন, সমাবেশে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ভুলবশত বলে ফেলেন তিনি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।

এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত।

শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন বলে আশা ব্যক্ত করেন হান্নান মাসউদ।

তিনি আরো বলেন, পাহাড় ও সমতলের বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান থাকবে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে ঐকবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।


উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানাই।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪