| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক দুই এমপিসহ আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১২:৪৫:০৪:অপরাহ্ন  |  ১৪৭০৬৬৯ বার পঠিত
সাবেক দুই এমপিসহ আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত খিলক্ষেত নিকুঞ্জ, মোহাম্মদপুর, আফতাবনগর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

সোমবার ডিবি সূত্রে জানা গেছে,  ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল (৫৮), নারী সংরক্ষিত আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী (৪৫), শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সভাপতি ও সাবেক তিতুমীর কলেজ ছাত্রলীগ সদস্য মো. মানিকুরুর রহমান (৩৫), সাবেক জাতীয় শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শাকিল (৫৯), বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক মো. আলম মাতবর (৫৮), মো. সাইফুল ইসলাম (৩৭), ঝিনাইদহ মহেশপুর যুবলীগ সদস্য মো. মকছেদ (৩৯), চুয়াডাঙ্গা জীবননগর আওয়ামী লীগ সদস্য মো. কায়েম হোসেন (৪১), চকবাজার থানার সাবেক সদস্য রিয়াজউদ্দীন আহমেদ মানিক (৫০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মো. নজরুল ইসলাম সুমন (৩৭), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক এবাদুল হক সবুজ (৩৫), ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক হীরক (৬০), ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবির (২৫)।

ডিবি জানায়, তামান্না নুসরাত বুবলী শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের (এসএইচটিএসএল) প্রধান উপদেষ্টা হিসেবে অনলাইনে তৃণমূল কর্মীদের একত্রিত করা ও ঝটিকা মিছিল পরিচালনা করতেন। মো. মানিকুরুর রহমানের নেতৃত্বে সংগঠনটি ঢাকায় সক্রিয় ছিলেন। আবিরুজ্জামান ওরফে আবির ঢাকার শ্যামলী এলাকায় ককটেল হামলা ও মিছিলে নেতৃত্ব দেন এবং বিদেশি অর্থায়ন সংগ্রহের চেষ্টা করছিলেন বলে তথ্য রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।  


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪