| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেটার সাকিবকে নিয়ে এবার সাদিক কায়েমের স্ট্যাটাস

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৩:৪১:৫৭:অপরাহ্ন  |  ১৩৮৮২৯২ বার পঠিত
ক্রিকেটার সাকিবকে নিয়ে এবার সাদিক কায়েমের স্ট্যাটাস

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পর এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে তিনি লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।’


সাদিক কায়েম আরও লেখেন, ‘ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, ক‚টনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।’


ফেসবুকে তিনি লেখেন. ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪