| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: জাতীয় যুবশক্তি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ২২:৩১:০৮:অপরাহ্ন  |  ১৪৭৩১৭৩ বার পঠিত
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: জাতীয় যুবশক্তি
ছবির ক্যাপশন: সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: জাতীয় যুবশক্তি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘বিগত ১৬ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। এখন আর সেই রাজনীতির সুযোগ নেই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। সম্প্রীতি থাকলে কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা  বলেন।তারিকুল বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির ও অন্তর্ভুক্তিমূলক। যেখানে ধর্মীয় পরিচয় থাকবে না। একটাই পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশি।’

এই উৎসবে সব ধর্মের ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, ‘জাতীয় যুবশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব সময় কাজ করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪