| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৫:৩৭:৩১:পূর্বাহ্ন  |  ১৩৮৬৪৯৬ বার পঠিত
জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত ব্রেকফাস্ট ও সাক্ষাৎ করেন।

বৈঠকের শুরুতেই মার্সেলো কার্লোস সেসা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতের আমির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪