| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর-১ আসনে গণসংযোগ করেছেন জামায়াত নেতা কামরুজ্জামানের ছেলে ওয়াফি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৬:১৭:২৪:পূর্বাহ্ন  |  ১৪৮৬৫৬৪ বার পঠিত
শেরপুর-১ আসনে গণসংযোগ করেছেন জামায়াত নেতা কামরুজ্জামানের ছেলে ওয়াফি

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি শেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন।  ২৯ সেপ্টেম্বর  শহরের খরমপুর, নয়ানী বাজার, গোয়ালপট্টি, মুন্সিবাজার ও কালিরবাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

হাসান ইমাম ওয়াফি বলেন, শেরপুর-১ (সদর) আসনটির সাথে আমার বাবার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ধরে রাখতে আমি এই আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হয়েছি। আমার পরিবার ও দল থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আমি আমার কাজ করে যাব। এজন্য আমার নিজ জেলার শহরে আজ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি।

ওইসময় আমার বাংলাদেশ (এবি) পার্টি, শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হিরাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

এবি পার্টি সূত্রে জানা গেছে, মরহুম কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি এবি পার্টি থেকে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪