| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামু বৌদ্ধ বিহারে হামলার একযুগ স্মরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০০:৪৩:২৫:পূর্বাহ্ন  |  ২১৮১৫২৬ বার পঠিত
রামু বৌদ্ধ বিহারে হামলার একযুগ স্মরণ

কক্সবাজার প্রতিনিধি : সম্প্রীতির আহ্বান ও  প্রবারণার আলোয় বিশ্ব শান্তি কামনা করে চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্জ্বলন করেন ' বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল'।

 এই ভয়াল কালরাত্রিতে একদল সাম্প্রদায়িক দুষ্কৃতিকারী কক্সবাজার জেলার রামু ও উখিয়ায় এবং পটিয়া উপজেলার লাখেরা ও কোলাগাঁও গ্রামের বৌদ্ধ বিহার গুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই প্রদীপ প্রজ্জ্বলনে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর সকল সদস্য বৃন্দ এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দায়ক- দায়িকা অংশ গ্রহণ করেন। 


বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর আহ্বায়ক স্থপতি বিজয় তালুকদার বলেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাত টি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। দীর্ঘ ১৩ বছরেও বিচারের মুখ দেখেনি ন্যাক্কার জনক হামলার এই মামলা, জড়িত প্রতিটি ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪