নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর এক গৃহবধূর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একরাম সমাজে মহিউদ্দিনের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার (২৫)। স্বামীর নাম মহিউদ্দিন। তিনি ২ সন্তানের জননী। তিনি একই গ্রামের হাসমত আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় প্রতিবেশীদের ভাষ্য মতে, নিহত গৃহবধূ ও তার স্বামী কৃষি কাজ করতেন। তাদের ৬ বছর আগে একই গ্রামে বিয়ে হয়। সকালে পুকুরে গিয়ে নিখোঁজ হন। পরে পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন