লক্ষ্মীপুর প্রতিনিধি : আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যে লক্ষ্মীপুরে ১২০০ ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষদের মাঝে সার ও বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বসতবাড়িতে চাষাবাদ করা ৪০০ ও কৃষি জমিতে চাষাবাদ করা ৮৫০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন