| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বখাটের উৎপাতে স্কুলছাত্রীর পড়ালেখা বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১১:৪৩:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৭০০১৩ বার পঠিত
শেরপুরে বখাটের উৎপাতে স্কুলছাত্রীর  পড়ালেখা বন্ধ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বখাটের উৎপাতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর এক বছর ধরে পড়াশোনা বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার রানিশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে। স্কুলছাত্রী বালিজুরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ওই শিক্ষার্থীর দরিদ্র পিতা সিদ্দিক মিয়া একজন ঝালমুড়ি ব্যাবসায়ী। অভিযোগে প্রকাশ, বালিজুরি গ্রামের ওই স্কুলছাত্রী স্কুলে যাতায়াতের প্রথে তার প্রতিবেশী সাইফুল ইসলামের বখাটে ছেলে নয়ন মিয়া (১৬) মাঝে মধ্যেই কুপ্রস্তাবসহ উত্যক্ত করতো।

২০২৪ সালের ৩০ মার্চ শনিবার বিকালে ঘটনার প্রতিবাদ করলে বখাটে নয়ন মিয়া ও তার পরিবারের লোকজন ওই স্কুলছাত্রীও তার মাতাকে মারধর করে। এ ঘটনায় স্কুল-ছাত্রীর পিতা সিদ্দিক মিয়া বাদি হয়ে শেরপুরের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। কিন্তু অর্থ সংকটের কারনে মামলাটি আর চালাতে পারে নি। 

অপরদিকে এ ঘটনার পর থেকেই নিরাপত্তাজনিত কারনে পড়াশোনা বন্ধ করে দেয় তার অভিভাবকরা। ফলে গতএক বছর ধরে ওই স্কুলছাত্রীর পড়াশোনা বন্ধের পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে ওই স্কুলছাত্রী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

বালিজুরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো,আব্দুল হালিম ও প্রধান শিক্ষক মো,তৈয়বুর রহমান বলেন বিষয়টি তাদের জানানো হয়নি। তবে অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আত্মীয়তার সম্পর্ক রয়েছেন নয়ন মিয়া ও পরিবারের সাথে। তবে বিষয়টি তারা দেখবেন বলে জানান। অভিযুক্ত  নয়ন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। নয়ন মিয়ার পিতা সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি  বলেন আমাদের নামে তারা মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করেছে।এ কারনে  তাদের দেখার আছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, শেখ জাবের  আহমেদ বলেন বিষয়টি তিনি দেখবেন বলে জানান।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪