| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১২:১০:৪৬:অপরাহ্ন  |  ১৪০৩২৪৬ বার পঠিত
যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বেনাপোল  প্রতিনিধি : যশোরের বেনাপোলে শার্শায় মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায়  বেনাপোল কাস্টম হাউজের সামনে  এ মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

এতে অংশ নেন বেনাপোল,  শার্শা, বাগআঁচড়া ও ঝিকরগাছা,কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানসহ শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। এমন আচরণে বক্তারা ওসির অপসারণের দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন,সহসভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক বকুল মাহাবুব, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী,

বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক আনিসুর রহমান, দৈনিক ইত্তেফাকের কাজী শাহজাহান সবুজ, সমকালের সাজেদুর রহমান,একাত্তর টিভি মুসলিম উদ্দিন পাপ্পু,  এসএ টিভির নাসির উদ্দীন, এশিয়ান টিভির মিলন খান, বাংলাটিভির আরিফ হোসেন,শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শহীন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। পরে যশোর- কলকাতা মেইন রোডে তিন মিনিট সাংবাদিক নেতৃবৃন্দ বসে ছিলেন।এ


সভাপতিত্ব করেন  মো.মহাসিন মিলন,  সঞ্চালন করেন মো.আজিজুল হক। 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪