| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থোরাসা হাদিয়া দে দো, বিপুকে শেখ হাসিনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১২:৩২:৪৪:অপরাহ্ন  |  ১৪৯৬৫৮৩ বার পঠিত
থোরাসা হাদিয়া দে দো, বিপুকে শেখ হাসিনা

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের ‘হাদিয়া’ দিয়ে ম্যানেজ করারও পরামর্শ দেন তিনি। 

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ফাঁস হওয়া এক কলরেকর্ডে এ তথ্য উঠে এসেছে। গত বছরের ২৪ জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর মধ্যে এ ফোনালাপ হয় বলে জানা গেছে।

ফোনালাপে নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই। একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ। তখন শেখ হাসিনা বলেন, ২৪ লাখ! তাহলে এটা নিউজ করো। 

উত্তরে বিপু বলেন, করছি তো। সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকা শহর ঘুরছি। 

হাসিনা বলেন, কই একবারও তো ক্যামেরায় দেখলাম না। 

বিপু বলেন, আরে দেখাবেন কেমনে! কালকে আমি জোর করে বললাম, এতগুলো ছবি তুললা একটাও তো দেখাইলা না। 

হাসিনা বলেন, আমি যা বলি শুনো, থোরাসা হাদিয়া দে দো। 

বিপু বলেন, হু ঠিকাছে। ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকা আমি বলছি। হইছে কি আমি বিএনপি-জামায়াত সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে।

উত্তরে হাসিনা বলেন, কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪