| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দার বৃদ্ধের চুল ও দাড়ি কাটার মামলায় গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১৫:৫২:০২:অপরাহ্ন  |  ১৪৭০০৪৬ বার পঠিত
তারাকান্দার বৃদ্ধের চুল ও দাড়ি কাটার মামলায় গ্রেপ্তার  ১

তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় জোর-জবরদস্থি করে এক বৃদ্ধের মাথার চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার পর পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫)।

তিনি উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি মামলার এজাহারনামীয় একজন আসামি। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ শহরে থেকে গ্রেপ্তার করে তাকে থানা হেফাজতে আনা হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে (১ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী হালিম উদ্দিন তালুকদারের বড় ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত কোরবানির ঈদের কয়েক দিন আগে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তারাকান্দার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের হালিম উদ্দিন তালুকদার (৭০) নামের এক বৃদ্ধকে কয়েকজন ব্যক্তি জোর মাথার চুল ও দাড়ি কাটছেন। এ সময় বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন, “আল্লাহ, তুই দেহিস।”

জানা যায়, হালিম উদ্দিন তালুকদার প্রায় ৩৭ বছর ধরে মাথায় জট রাখা শুরু করেন এবং তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর একনিষ্ঠ ভক্ত। তিনি একসময় কৃষিকাজ করলেও বর্তমানে ‘ফকিরি’ জীবনযাপন করছেন। চুল ও দাড়ি কাটার সময় ওই বৃদ্ধকে শারীরিকভাবে নির্যাতনও করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েন।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। একজন বৃদ্ধ ও ধর্মভীরু মানুষকে অপমান ও নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। এসসি




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪