| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে বাঁশঝাড়ের নিচে কাঁদছিল ফুটফুটে নবজাতক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ০৭:০৮:৪০:পূর্বাহ্ন  |  ১৪০৩৪৪৮ বার পঠিত
মেহেরপুরে বাঁশঝাড়ের নিচে কাঁদছিল ফুটফুটে নবজাতক
ছবির ক্যাপশন: নবজাতক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে একটি বাঁশঝাড়ের নিচ থেকে সদ্য ভূমিষ্ঠ এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটি বর্তমানে মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গাংনী পুরাতন মটমুড়া গ্রামের সাত্তারের বাঁশঝাড়ের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় আতিয়ার রহমান জানান, দোকানে বসা অবস্থায় এক ছেলে এসে খবর দেয় বাঁশঝাড়ের নিচে একটি বাচ্চা পড়ে আছে এবং কান্নার শব্দ শোনা যাচ্ছে। পরে তিনি আয়ুব আলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নবজাতকটি উপুড় হয়ে পড়ে আছে। তার শরীরে অসংখ্য পিঁপড়া ও মশা-মাছি কামড়াচ্ছিল।

এরপর ববিতা নামের এক নারী শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটির বয়স একদিনের মতো। জন্মের পরপরই প্রচুর ধকলের শিকার হয়েছে সে। তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মিজানুর রহমান বলেন, “শিশুটিকে সুস্থ করে তোলার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে শিশুটির দেখভাল করছেন ববিতা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।”

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪