| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে গৃহবধূর ৫ সন্তানের জন্মদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১০:১৩:৫৩:পূর্বাহ্ন  |  ১৪৭৮৩২৩ বার পঠিত
নাটোরে গৃহবধূর ৫ সন্তানের জন্মদান
ছবির ক্যাপশন: লালপুরে এক গৃহবধূর ৫ সন্তানের জন্ম

নাটোর প্রতিনিধিঃ নাটোরে লালপুরে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে শহিদুল ইসলামের ছেলে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুনের (২৩) একসঙ্গে ৫ সন্তান ভূমিষ্ঠ হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর প্রসব বেদনা অনুভব করলে চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশন ছাড়াই (নরমাল ডেলিভারির মাধ্যমে) রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।এর মধ্যে তিনজন পুত্র ও দুইজন কন্যা সন্তানের জন্ম হয়। এরপর রাত ১১ টার দিকে এক পুত্র ও এক কন্যা সন্তান মৃত্যুবরণ করে। 

সাইপাড়া গ্রামের শিক্ষক মকবুল হোসেন জানান, বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লালপুরের সাইপাড়া গ্রামে জানাজা শেষে শিশু দুটির দাফন সম্পন্ন হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে নবজাতকদের পিতা আসিব হোসেন সবুজ জানান, সন্তানদের মা রেশমা সুস্থ রয়েছেন, তাদের নবজাতকরা জন্মের পর থেকেই কিছুটা দুর্বল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিশেষ যত্ন নেয়া হচ্ছে।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। স্থানীয়রা হাসপাতালে ভীড় করছেন মা ও সন্তানদের এক নজর দেখার জন্য।

আসিব হোসেন সবুজ জানান, ‘তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে ৪৪৫ টাকায় দিনমজুরের কাজ করেন। আর্থিকভাবে তিনি দুর্বল, তার পক্ষে সন্তানগুলোর ব্যয়ভার বহন করা কঠিন।’ তিনি স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। সেই সাথে বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪