| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় যুবদল নেতা হত্যার মূল আসামি গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১১:৩৯:২৯:পূর্বাহ্ন  |  ১৪৬৬৮২২ বার পঠিত
বগুড়ায় যুবদল নেতা হত্যার মূল আসামি গ্রেফতার
ছবির ক্যাপশন: গ্রেপ্তারকৃত জামিল হোসেন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শহর যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেন (৪৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার(৩০ সেপ্টেম্ব) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামিল হোসেন জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে নিজস্ব লিজ নেয়া পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ৮-১০ জন যুবক রাহুল সরকারের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রাহুল।

জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার জানান, হত্যার পর জামিল আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করছিল। জেলা ত্যাগের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪