| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১২:৩৩:২৬:অপরাহ্ন  |  ১৪৯৪৯৫৪ বার পঠিত
আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : মাদ্রাসাশিক্ষায় উপমহাদেশে ঢাকা আলিয়া মাদ্রাসার অবদান উল্লেখযোগ্য বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন । তিনি বলেন, আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ববোধ করি।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশসহ এই উপমহাদেশে মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য শত বছরের পুরোনো। যুগে যুগে এই শিক্ষাব্যবস্থা অনেক আধুনিকায়ন হয়েছে। সুশিক্ষার মাধ্যমে এই ঐতিহ্য ধরে রাখতে হবে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে আলিয়া মাদ্রাসার মতো আড়াইশো বছরের ঐতিহ্য সম্ভবত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নেই। আলিয়া মাদ্রাসা থেকে সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসসহ বহু আলেম-ওলামা বেরিয়ে গেছেন।

তিনি বলেন, এই উপমহাদেশে, মাদ্রাসা শিক্ষা না থাকলে ইসলামের ঐতিহ্য আদর্শ তমুদ্দিন কোনো কিছুই বজায় রাখা সম্ভব হতো না। তাই সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।

মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখলে চলবে না উল্লেখ করে তিনি আরও বলেন, মাদ্রাসা হলো আলেম-ওলামা তৈরির কারখানা। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

রিপোর্টার্স২৪ /আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪