| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামাবাদে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১৫:৫১:৪০:অপরাহ্ন  |  ১৪৬৪২৯৪ বার পঠিত
ইসলামাবাদে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশন

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে নিজস্ব চ্যান্সারি ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। ভাড়াবাড়ি থেকে ডিপ্লোম্যাটিক এনক্লেভের নিজস্ব ভবনেই কার্যক্রম পরিচালনা করছে হাইকমিশন।

বুধবার (১ অক্টোবর) থেকে নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রথম সচিব ও দূতাবাসের প্রধান খাদীজা আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইসলামাবাদে নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। নতুন ঠিকানা হলো বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নম্বর-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০। ফোন নম্বর- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: [email protected]

এর আগে চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। বর্তমানে তা ডিপ্লোম্যাটিক এনক্লেভে স্থানান্তরিত হলো। এখন থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ সব পরিষেবা এ ঠিকানা থেকে দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪