| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না : যুবদল নেতা হাসান আশরাফ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ০৫:১০:১৩:পূর্বাহ্ন  |  ১৪৬২৭১১ বার পঠিত
বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না :  যুবদল নেতা হাসান আশরাফ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফ বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত দুই শতাধিক মোটরসাইকেলের দীর্ঘ এক বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক তরুণ-যুবক এতে অংশগ্রহণ করেন। পূজা মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ উৎসব পালনের আহ্বান জানান।

পূজা মণ্ডপে বক্তব্যকালে হাসান আশরাফ বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্দেশে আমি আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না। আমাদের দল সবসময় জনগণের ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা শামা ওবায়েদ ইসলামকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করে সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করব।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

স্থানীয় পূজারী ও সাধারণ মানুষ তার এই পরিদর্শনকে স্বাগত জানায়। তারা জানান, রাজনৈতিক নেতারা যখন পূজা মণ্ডপে আসেন তখন উৎসবের আনন্দ দ্বিগুণ হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়।

হাসান আশরাফের এই মোটরসাইকেল বহরকে ঘিরে এলাকায় নির্বাচনপূর্ব আলোচনা নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছে


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪