| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনারায় ইউনিয়ন বিএনপি নেত্রী আলেয়া বেগমের স্বামীর ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ২৩:২৭:১৮:অপরাহ্ন  |  ২৩৫৭৫৩২ বার পঠিত
সোনারায় ইউনিয়ন বিএনপি নেত্রী আলেয়া বেগমের স্বামীর ইন্তেকাল

বগুড়া প্রতিনিধি : সোনারায় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের স্বামী, করিম পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার মন্ডল দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায়  ২ অক্টোবর   রাত্রি একটার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তার দুই ছেলে  রেখে তিনি পরলোক গমন করেন।  

তার মৃত্যুতে  সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব   বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।তিনি আরও বলেন—“মরহুম আমার দাদা ছিলেন। তিনি ছিলেন সহজ-সরল, পরোপকারী ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে সমাজে তার ব্যাপক পরিচিতি ছিল। তিনি অত্যন্ত সৎ ও ব্যক্তিত্ববান মানুষ ছিলেন এবং অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি। তাঁর রাজনীতির পথচলা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণাও তিনি। মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪