| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ০৫:৩৪:২০:পূর্বাহ্ন  |  ১৪৭৫৪২১ বার পঠিত
লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

লক্ষীছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি -শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। 

বুধবার এই পূজা মণ্ডপ পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন মেজর সাইয়েফুর রহমান তুর্য, ক্যাপ্টেন ফাইয়াজ জামান জারিফ, ক্যাপ্টেন সাব্বির হোসেন এবং লেঃ মোঃ আরিফুল ইসলাম ইমন। 

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জোন কমান্ডার পূজা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় জোন কমান্ডার বলেন,  আগত দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

সামরিক ও বেসামরিক প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ উৎসবকে আরোও শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনে সহায়ক ভূমিকা পালন করেছে। 

অন্যদিকে লক্ষ্মীছড়ি  উপজেলার স্থানীয় জনগণ এবং হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে পাহাড়ি-বাঙালি সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষ্মে সেনাবাহিনীর এমন নিরাপত্তা ও সহায়তামূলক কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে আস্থা ও সৌহার্দের পরিবেশ তৈরি করে।


রিপোর্টার্স২৪/এসএনে/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪