হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি: গত সোমবার হালুয়াঘাটে নবম শ্রেণির গারো শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট উপজেলা শখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার জয়িতা মহিলা মার্কেটে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বাগাছাস ও গাসুর নেতৃবৃন্দ অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা/এসসি