| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারত : ফারুক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ০৯:১৫:২৭:পূর্বাহ্ন  |  ১৪৬৭৪৮৩ বার পঠিত
দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারত : ফারুক

রিপোর্টার্স ২৪ ডেস্ক : দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পাশাপাশি সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

বিএনপির এ নেতা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।

অন্যদিকে, পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪