| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে: সেলিম উদ্দিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ১১:৩৯:২৯:পূর্বাহ্ন  |  ১৩৭৬৮৯০ বার পঠিত
জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে: সেলিম উদ্দিন

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় করতে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।  জুলাই সনদ ২৪ বিপ্লবের রক্ষাকবজ ও আইনি ভিত্তি। তাই এ সনদকে কথামালার ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ না রেখে এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। কোনো দায়সারা গোছের প্রহসনের নির্বাচন জনগণ কোনোভাবে মেনে নেবে না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর রামপুরা-জোন জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রুকনসহ সর্বস্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানান। 

সেলিম উদ্দিন বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবী নয় বরং এটি একটি মানের নাম। আমরা রুকনিয়াতের শপথের মাধ্যমে সমাজে সার্বিক শান্তি, রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা-সহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করি। এ প্রত্যয় গ্রহণের মাধ্যমেই নিজের আমিত্বকে পরিহার করে নিজেদের সকল কিছুকে আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করি। তাই শপথ গ্রহণের পর আর আমার বলতে কিছু থাকে না। সবকিছু দ্বীন ও মানুষের কল্যাণে নিবেদিত হয়।’

তিনি আরও বলেন, মূলত জুলাই বিপ্লব আমাদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। মূলত এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমাদেরকে এ বিপ্লবের চেতনাকে ধারণ করেই আগামী দিনের কর্মপন্থা গ্রহণ করতে হবে।

সেলিম বলেন, দুর্নীতি আমাদের দেশের বড় সমস্যারগুলোর একটি। তাই সবার আগে দেশকে দুর্নীতি, চাঁদাবাজী ও লুটপাট মুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো সে সমাজে কেউ অপরাধ করার সাহস পাবে না। 

ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, আগামীতে ইসলামি শক্তি ক্ষমতায় আসবে। বাংলাদেশে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুন্দর সমাজ চায়, মানবিক সমাজ চায়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা এবং পরিচালনা করেন বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীন । 

রিপোর্টার্স/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪