| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ১২:৩৬:২৭:অপরাহ্ন  |  ১৪৬১৬৯৮ বার পঠিত
কালিহাতীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো  দুর্গোৎসব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে নৌকায় করে দেবীকে বিদায় জানান ভক্তরা, যা আনন্দ ও ভক্তিপূর্ণ এক পরিবেশ সৃষ্টি করেছিল। 

বিদায়ের বেদনামিশ্রিত আবেগের মাঝেও চারদিকে বইতে থাকে আনন্দ ও উৎসাহের ঢেউ। বিজয়াকে ঘিরে কালিহাতীতে বসে জমজমাট মেলা। মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল বিনোদনের নানা আয়োজন, খেলনা, মিষ্টি আর দেশীয় খাবারের দোকান যা উৎসবের আবহকে করে তোলে আরও প্রাণবন্ত।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রশাসনের কড়াকড়ি তৎপরতা চোখে পড়ে।

সকলের উপস্থিতিতে বিজয়া উৎসব ও মেলা হয়ে ওঠে রঙিন ও প্রাণময়। বিদায়ের ক্ষণে ভক্তরা প্রত্যাশা করেন, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আবারও মা দুর্গা ফিরে আসবেন আগামী বছর। 


রিপোর্টার্স/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪