| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ১২:৫৬:১৩:অপরাহ্ন  |  ১৪৮৩৬১৯ বার পঠিত
মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি : লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া মানুষ। বিশেষ করে দুর্গাপূজার মণ্ডপে যেতে ভক্তদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। সরকারি ছুটি থাকায় সড়কে মানুষের চলাচল ছিল কম।
বরিশালের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আকাশ মেঘলা ও বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরকে ৩ ও নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪