| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ১৩:১৭:৩৩:অপরাহ্ন  |  ১৫০০০০৮ বার পঠিত
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান মিন্টু নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল পৌনে ৩টায় নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড় এলাকায় খড়িবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, তিনি বড়শি দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪