| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

“পূজায় যে সম্প্রীতি দেখেছি, সেটিই বাংলাদেশ:নারায়ণগঞ্জের ডিসি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ১৭:৩৪:০০:অপরাহ্ন  |  ১৪৫৭২৪৭ বার পঠিত
“পূজায় যে সম্প্রীতি দেখেছি, সেটিই বাংলাদেশ:নারায়ণগঞ্জের ডিসি
ছবির ক্যাপশন: “পূজায় যে সম্প্রীতি দেখেছি, সেটিই বাংলাদেশ:নারায়ণগঞ্জের ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

এই পূজায় আমরা যে বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি এটিই মূলত বাংলাদেশ। আমরা এই ঐতিহ্যকে ধারণ করেছি, এটি বিশ্ববাসীকে দেখাতে চাই। আমাদের বাকি কাজটিও সুন্দর ভাবে হবে এটিই কামনা করছি। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বলে জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শহরের শীতলক্ষা নদীর তীরে ৩নং ঘাট এলাকায় শহরের প্রায় ৪৫টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের নির্ধারিত স্থান ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় থেকে টাইম ফ্রেম দেয়া আছে। আমরাও চাই সাতটার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাক। আমাদের এমন পরিকল্পনা রয়েছে। যারা প্রতিমা বিসর্জন করবেন তারা যেন নির্দিষ্ট সময়ে আসেন সেজন্য আমরা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমি সকলকে শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর ভাবে পূজা হচ্ছে। আমরা প্রতিটি উপজেলায় মণ্ডপ পরিদর্শন করেছি। আমরা চাই সকলকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে।’

তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই প্রতিমাগুলো আসবে। এবিষয়ে আমাদের কাছে হিন্দু ধর্মাবলম্বীরা দাবী করেছিল ঘাটের জন্য। আজ আপনারা দেখছেন নতুন ঘাটে তারা প্রতিমা বিসর্জন করবে। ঘাটটি এখন অনেক বড় করা হয়েছে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জে এবছর ২২৪টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে এবং মণ্ডপের প্রতিমা ১৩ টি পয়েন্টে নদী তীরবর্তী স্থানে বিসর্জন করা হবে। নারায়ণগঞ্জ সদরের ৩নং ঘাটে প্রায় ৪৫ টি মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হবে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা উৎযাপন পরিষদের সভাপতি সংকর কুমার দে। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদীসহ পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪