| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সম্মিলিত উদযাপন কমিটির প্রস্তুতি সভা ও কার্ড বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ২১:১০:৪৬:অপরাহ্ন  |  ১৪৭৫০৫৮ বার পঠিত
প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সম্মিলিত উদযাপন কমিটির প্রস্তুতি সভা ও কার্ড বিতরণ
ছবির ক্যাপশন: প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সম্মিলিত উদযাপন কমিটির প্রস্তুতি সভা ও কার্ড বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : 

আগামী ৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারনা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রথম পর্বের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক কার্ড বিতরণ উদ্বোধন ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়ের পক্ষ থেকে প্রবারণা উপহার প্রদান করা হয় এবং দ্বিতীয় পর্বে ৭১টি  বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক কার্ড বিতরণ করা হয়।

প্রীতম বড়ুয়া ডালিমের সঞ্চালনায় ১ম পর্বে সভাপতিত্ব করেন রুবেল বড়ুয়া হৃদয় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

উদ্বোধক হিসাবে চট্টগ্রাম মহানগর বিএনপি'র সদস্য সচিব নাজিমুর রহমা।

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা। অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ জাফর।

স্বাগত বক্তব্য প্রদান করেন রুবেল বড়ুয়া। ট্রাস্টি,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 

দ্বিতীয় পর্বে, সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী, প্রধান সমন্ব়ক ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়, স্বেচ্ছাসেবক প্রধান প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী সর্বশেষে সভাপতি শিক্ষা অফিসার (অব) রিটন কুমার বড়ুয়ার বক্তব্যের পরপরই কার্ড বিতরণ শুরু হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন সহ-সম্পাদক সাংবাদিক রাজু চৌধুরী, সহ- সমন্বয়কারী তাপস বড়ুয়া, কমল জ্যোতি বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া নিরু, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া ,শোভন বড়ুয়া, পুলক বড়ুয়া এবং মহিলা স্বেচ্ছাসেবিকা প্রধান মিসেস চৈতী বড়ুয়া প্রমুখ সকল সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪