| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতুড়ি ও লোহার রডের আঘাতে যুবকের পা ভাঙলো কিশোর গ্যাং

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ০৮:২২:২২:পূর্বাহ্ন  |  ১৪৭৭৬১১ বার পঠিত
হাতুড়ি ও লোহার রডের আঘাতে যুবকের পা ভাঙলো কিশোর গ্যাং
ছবির ক্যাপশন: হাতুড়ি ও লোহার রডের আঘাতে যুবকের পা ভাঙলো কিশোর গ্যাং

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় কিশোর গ্যাং এর হামলায় অনিক মাতুব্বর (২৫) নামে এক যুবকের পা ভেঙে গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে আমিরাবাদ মন্টু ভূঁইয়া সড়ক সংলগ্ন লাকি ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে।

আহত অনিক মাতুব্বর পৌর এলাকার মিঠু মাতুব্বরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অনিক বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে লাকি ফার্নিচারের সামনে বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাং এর সদস্যরা তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘হাতুড়ির আঘাতে অনিকের একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

আহত অনিক মাতুব্বর বলেন,বিসিক শিল্প নগরীর কিশোর গ্যাং সদস্য রাব্বি, সবুজ, সিয়াম ও সজল আমার বন্ধুদের সাথে শত্রুতার জেরে আমাকে একা পেয়ে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আমার সাথে তাদের ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি এ ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪