| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১০:৩১:১৭:পূর্বাহ্ন  |  ১৪৬৭৩৭৫ বার পঠিত
চাটমোহরে বসতবাড়ি   ও দোকান পুড়ে ছাই
ছবির ক্যাপশন: অক্ষত পবিত্র কুরআন শরীফ।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ। 

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার  বিলচলন ইউনিয়নের বোঁথর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিনের বসত ঘর ও দোকান পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ফার্নিচার, নগদ টাকা, জামাকাপড়, দোকানের মালামাল, গবাদিপশু ও পাখি পুড়ে ছাই হয়ে যায়।

আফাজ উদ্দিন জানান, রাত দেড়টার দিকে ঘরের মধ্যে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলাম। আগুনের প্রচণ্ড তাপ ও ধোঁয়ায় ঘুম ভেঙে যায়। চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

এলাকাবাসী জানায়, আফাজ উদ্দিন ও তার পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি । ফায়ার সার্ভিসকেও খবর দিই কিন্তু রাতে সড়কে একটি বালুর ট্রাক রাস্তা ব্লক করে রাখার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘুরে আসতে হয়। 

ততক্ষণে ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়। 

অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব আফাজ উদ্দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। দরিদ্র আফাজ উদ্দিনের পাশে বিত্তবানদের সহযোগিতা চান এলাকাবাসী। 

চাটমোহর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪